ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বামীর মোটরসাইকেলে ঢাকায় আসছিলেন মনিকা আক্তার মৌ (২০) নামে এক গৃহবধূ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।

১৮ মে বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা আক্তার মৌ রাজশাহী চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের মো. আশিকুর রহমানের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু থানার এসআই আব্দুল মজিদ জানান, গৃহবধূ মনিকা আক্তার মৌ সকালে রাজশাহীর চারঘাট থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তারা মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এলে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মনিকা আক্তার মৌ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করা যায়নি। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

আপডেট সময় ১০:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১