ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইসলামি অনুশাসন মেনে চললে করোনা মোকাবিলা করা সম্ভব : ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ খানপাড়া জামে মসজিদে মুসল্লিদের সাথে ঈদের নামাজ শেষে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : লিয়াকত হোসেন লায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক ও ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলাম ধর্ম হলো সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির ধর্ম। ইসলাম ধর্ম পালনের মাধ্যমেই একজন মুসলিম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠেন। ইসলাম ধর্মে বলা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাউকেই যেকোন রোগবালাই থেকে সুরক্ষিত রাখে। তাই দৈনন্দিন জীবনে ইসলামি অনুশাসন মেনে চললে প্রাণঘাতী করোনা মহামারিও মোকাবিলা করা সম্ভব।

ধর্ম প্রতিমন্ত্রী ১৪ মে সকাল সাড়ে ৯টায় তার নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ খানপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে স্থানীয় মুসল্লিদের সাথে ইসলামি আকিদা ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ সময় তিনি করোনামুক্তির মোনাজাতে অংশ নেন। এছাড়াও মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, টানা একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলিম জাহানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। বিশ্বের প্রত্যেক মুসলমান ব্যক্তি বিশেষের জন্যই মহান আল্লাহ তায়ালা প্রদত্ত রহমত ও খুশির দিন হলো পবিত্র ঈদুল ফিতর। করোনার মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আজকে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপিত হচ্ছে। করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে যার যার অবস্থান থেকেই উদ্যোগী হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। ইসলামি অনুশাসনের পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ দ্রুত কমানো সম্ভব হবে। সবাইকে ধৈর্য্যের সাথে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারি মোকাবেলায় আত্মনিয়োগ করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আমলে সারাদেশে নয় হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন। তিনি জানান, সারাদেশে ১১০টি দারুল আরকান মাদরাসার ২২০ জন শিক্ষক যারা বেতন পাননি ১৭ মাস ধরে, তাদের জন্য সরকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। অনতি বিলম্বের তাদের সেই বেতনের ব্যবস্থাও করা হবে।

পরে ধর্ম প্রতিমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে ইসলামপুর ডাকবাংলোয় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষজনের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইসলামি অনুশাসন মেনে চললে করোনা মোকাবিলা করা সম্ভব : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১