ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরে র‌্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. মিলন হোসেন।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার পারপাড়া গ্রামে ১০ মে রাতে অভিযান চালিয়ে ১৩.৫ ইঞ্চি একটি তক্ষকসহ মো. মিলন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ১০ মে রাত সোয়া আটটার দিকে জামালপুর সদর উপজেলার পারপাড়া গ্রামের জনৈক মো. শিমুল বাবুর মুদি দোকানের সামনে জামালপুর-মধুপুরগামী পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তক্ষকসহ মো. মিলন হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। উদ্ধার ১৩.৫ ইঞ্চি তক্ষকের কথিত মূল্য ৩০ লাখ টাকা।

উদ্ধার করা তক্ষক।

আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক

জামালপুরে র‌্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:৪৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১