ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে ৪৫৫ বাস শ্রমিককে অর্থ ও খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

জামালপুরে গণপরিবহনের শ্রমিকদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে জামালপুরের গণপরিবহনের বেকার ৪৫৫ জন শ্রমিককে নগদ আর্থিক সহায়তা এবং ২১ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ৬ মে দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে শ্রমিকদের এই সহায়তা দেন তিনি।

৬ মে দুপুর ২টার দিকে জামালপুর বাস টার্মিনালে বেকার শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত শ্রমিকদের মাঝে ২ লাখ ২৫ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক পেয়েছে নগদ ৫০০ টাকা করে। এছাড়াও বাসটার্মিনালের নৈশপ্রহরীসহ অন্যান্য দরিদ্র ২১ জন শ্রমিকের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি করে চালের সাথে সেমাই, চিনি, তেল, হ্যান্ডস্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী এবং পাঁচজন অসহায় শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী গণপরিবহনের শ্রমিকদের হাতে মানবিক সহায়তার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ও কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম মিসুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ৪৫৫ বাস শ্রমিককে অর্থ ও খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১