ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাংচুরকারীরা জেলহাজতে

পুলিশের হাতে আটক ঘর ভাংচুরকারীরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি জমিতে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনের জন্য নির্মাণাধীন ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় অভিযুক্তদের ২ মে দুপুরে আদালতে সোপর্দ করেছেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

শরবত আলী (৬০), তার স্ত্রী কুলছুম বেগম (৪৫) ও ছেলে শহিদুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ। ১ মে দুপুরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজাধীন ০১ নম্বর খতিয়ানে ৭৩৪৯ নম্বর দাগে সরকারি জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণে কথিত ভূমিহীন শরবত আলী ও তার লোকজন স্থানীয় কতিপয় নেতা কাজে বাধা দেন এবং ৭টি ঘরের পিরালী ভাংচুর করেন।

এ ঘটনায় ডাংধরা উপসহকারী ভূমি কর্মকর্তা মমিলুল হক সাতজন ও বিনামীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ১ মে দুপুরে শরবত আলী (৬০), কুলছুম বেগম (৪৫) ও শহিদুর রহমানকে (২২) আটক করে ২ মে সকালে আদালতে সোপর্দ করেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের ঘর ভাংচুর ঘটনায় ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মডেল থানায় মামলা হয়েছে। ২ মে সকালে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, মুজিববর্ষ উৎযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণের কাজ চলছে। এর জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাংচুরকারীরা জেলহাজতে

আপডেট সময় ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১