ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশ কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ভারতের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব দিয়েছে।

২৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১০ হাজার ভাইয়ালস ইনজেকটেবল এন্টি-ভাইরালসহ বাংলাদেশ জরুরি ভিত্তিতে ভারতকে ওরাল এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ নিকটতম প্রতিবেশী-রাষ্ট্র ভারতের সাথে সংহতি প্রকাশ করছে এবং ঢাকা চলমান ভয়াবহ করোনা মহামারি থেকে ভারতীয়দের জীবন রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে সাম্প্রতিক প্রাণহানির জন্য আন্তরিকভাবে গভীর শোক, দুঃখ প্রকাশ করছে এবং সহানুভূতি জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের জনগণের এই দুঃসময়ে তাদের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশী জনগণ প্রার্থনা করছে।

প্রয়োজনে, বাংলাদেশ ভারতকে আরও সহায়তা দিতে ইচ্ছুক।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব বাংলাদেশের

আপডেট সময় ১১:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১