ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তীব্র গরমের মধ্যে রমজান মাসের রোজা পালন করছেন সৌদি আরবের মুসলিমরা। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে। ২৭ এপ্রিল জোহর ও আসর নামাজের সময় বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পবিত্র মসজিদুল হারামের কাবা প্রাঙ্গণে সব সময় মুসল্লিদের ভিড় থাকে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ পালন ও নামাজ আদায়। প্রবল বৃষ্টি মুসল্লিদের দেহ ও মনে তৈরি করে অনাবিল প্রশান্তি। বৃষ্টিতে ভিজে মুসল্লিদের ওমরাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়।

প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য মুক্তি মেলে মুসল্লিদের। সবার মধ্যে তৈরি হয় ভিন্ন রকম অনুভূতি। বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন মসজিদুল হারামে অবস্থানকারীরা।

এদিকে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রমজানের প্রথম ১০ দিনে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ও ওমরাহ পালন করেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন।সূত্র:আরবনিউজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১