ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

যমুনার দুর্গম চরে ডাকাত সুজনকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের আন্তঃজেলা চিহ্নিত ডাকাত সুজন তরফদারকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম প্রজাপতির চর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত সুজন তরফদার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চিহ্নিত ডাকাত একাধিক মামলার ফেরারি আসামি সুজন তরফদার ২০ এপ্রিল উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রজাপতির চর বাজারে একটি চায়ের দোকানের চা খেতে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। এ সময় ধারাল অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গভীর রাতে থানায় নিয়ে আসেন।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সুজনকে খুন করেছে। সুজন একজন পেশাদার আন্তঃজেলা ডাকাত। তার বিরুদ্ধে গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

যমুনার দুর্গম চরে ডাকাত সুজনকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১