ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষদের খাবার দিলেন ছাত্রলীগনেতা আদিত্ব্য

অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন ছাত্রলীগনেতা আদিত্ব্য রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য আদিত্ব্য রহমান। তিনি ২০ এপ্রিল রাতে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে ৩৩ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।

জানা গেছে, আদিত্ব্য রহমান ২০ এপ্রিল রাতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মার্কেটের নাইট গার্ড, রাস্তার পাগল, অসহায় রিকশাচালক ও রেলস্টেশনের গরিব অসহায় মানুষের মাঝে ৩৩ প্যাকেট খাবার বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ছিল দেড় প্লেট ভাত, দুই থেকে তিন পিস মুরগির মাংসসহ তরকারি। অসহায় মানুষগুলো এই খাবার পেয়ে খুবই খুশি হয়েছে।

আদিত্ব্য রহমান বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে পবিত্র মাহে রমজান মাসে অসহায় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমি ছাত্রলীগের একজন কর্মী হয়েও আমার ব্যক্তিগত উদ্যোগে আজকে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শুধু ছাত্রলীগ নেতাকর্মীরাই নয়, সবারই উচিৎ যার যা সামর্থ্য আছে তা নিয়েই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

আপলোডকারীর তথ্য

অসহায় মানুষদের খাবার দিলেন ছাত্রলীগনেতা আদিত্ব্য

আপডেট সময় ১০:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১