ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

জামালপুরে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তার ৩ ছিনতাইকারী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর থানা পুলিশ ১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন বাইপাইস সড়কের মির্জা আজম চত্বর এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দি গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. নুর আলী (পিকআপ ড্রাইভার) ১৮ এপ্রিল রাত ১০টার দিকে কাঠার বিল এলাকা থেকে ধান কাটার শ্রমিক নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন। ওই পিকআপ গাড়িটি জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে এসে পৌছলে তারা ছিনতাইকারীর কবলে পড়েন। অজ্ঞাত পরিচয়ে কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে ৯৬০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পিকআপ ড্রাইভারসহ তার সাথে থাকা শ্রমিকরা ডাক-চিৎকার করলে ঘটনাস্থলে টহলরত পুলিশ জামালপুর সদর থানার এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ছিনতাইকারী ৩ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাজ থেকে ব্যবহত মোটরসাইকেল ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্র্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- শহরের ইকবালপুর এলাকার মৃত শুকুর মাহমুদ ফকিরের ছেলে মো. বাদশা মিয়া (৩৩), দক্ষিণ কাচারীপাড়া এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে মো. মাকসুদুর রহমান ওরফে নবীন (৩২) এবং শহরের বোষপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. মোশারফ হোসেন ওরফে হৃদয় (২৯)।

পরে গ্রেপ্তার ওই ৩ জন ছিনতাইকারীকে আসামি করে ২০১৯ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নুর আলী। তাদের বিরুদ্ধে সদর থানায় দ্রত বিচার আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক জানান, শহরের নতুন বাইপাস সড়কের মির্জা আজম চত্বরে ছিনতাই করার সময় ৩ জন ছিনতাইকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

জামালপুরে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১