ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে দানশীলদের সহায়তায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারগুলোর মাঝে পবিত্র রমজানে ভালোভাবে ইফতার করার লক্ষ্যে ১৯ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামালপুরের বামুনপাড়া-তিরুথা গ্রামে প্রতিষ্ঠিত আদর্শ সমাজ কল্যাণ সংঘ। বিতরণ কাজ উদ্বোধন করেন সংঘের উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোজাম্মেল হক।

তিরুথা-বামুনপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মিয়ার উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ উদ্দিন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তহুর আলী মন্ডল প্রমুখ।

এলাকার বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের অনুদানে ৫০টি অসহায়, দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে চাল, তিন প্রকারের ডাল, মুড়ি, চিনি, লবণ, সাবান, খাবার স্যালাইনসহ ১১ প্রকারের খাদ্য ও অন্যান্য পণ্য দেওয়া হয়। এছাড়া সবাইকে মাস্কও দেওয়া হয়।

প্রকৌশলী আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান বাবু, শহীদ, আব্দুল মোতালেবসহ এলাকার অনেকেরই অর্থ সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হয়। লকডাউন চলাকালিন এসব সামগ্রী পেয়ে পরিবারগুলোর মাঝে আত্মতৃপ্তি প্রকাশ করতে দেখা যায়।

আলোচকরা জানান, ভবিষ্যতে নিজেদের কমিউনিটির সহায়তায় এলাকার মানুষের কল্যাণে আরো বড় ধরনের কাজ সম্পাদন করা হবে। বিতরণের পূর্বে করোনামুক্ত বাংলাদেশ এবং সকল মানুষের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে দানশীলদের সহায়তায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১