ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ১৭ এপ্রিল বিকেলে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা ওই গ্রামের এলাহী বাজারের সুমন ড্রাগ হাউজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার দুজন হলেন- জামালপুর সদর উপজেলার রশিদপুর নয়াপাড়া গ্রামের মো. অহেদ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) ও রামনগর নয়াপাড়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মো. আব্দুল লতিফ (৩০)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৭ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের এলাহী বাজারের সুমন ড্রাগ হাউজের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ও মো. আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১