ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

করোনার সব রেকর্ড ভাঙলো ভারত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো দেশটিতে দৈনিক এক লাখের বেশি রোগী শনাক্ত হলো।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ২৭ জন। গত ছয় মাসের মধ্যে এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭২ হাজার ৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮২ হাজার ৩৩৯ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৩৬ জন।

১৪ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬০ হাজার ২১২ জন। ভারতে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এটিই মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০ লাখ এক হাজার ছয় জন।

ভারতে এখন পর্যন্ত ১১ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লাখ ১১ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ কোটি ছয় লাখ ১৮ হাজার ৮৬৬টি নমুনা।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৫৭ হাজার ৯০২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৮২ লাখ আট হাজার ৭৫১ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

করোনার সব রেকর্ড ভাঙলো ভারত

আপডেট সময় ১২:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১