ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিদেশ সফরকালেও অনলাইনে বিশ্ববিদ্যালয় কোর্সের ক্লাস নেয়া অব্যাহত রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রিধারী ড. হাছান মাহমুদ তার মন্ত্রণালয় এবং দলের দায়িত্বপালনের পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আর্থ বায়োস্ফিয়ার এন্ড ইটস ইভোলুশন (পৃথিবীর বায়ুমন্ডল ও এর বিবর্তন) কোর্সে খণ্ডকালীন শিক্ষকতা করছেন।

৫ এপ্রিল থেকে ইউরোপ সফরে থাকলেও ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে অনলাইনে ক্লাস নেয়া এবং ই-ফাইলিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজকর্ম অব্যাহত রাখেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথেও রাখছেন নিয়মিত যোগাযোগ।

ফোনে আলাপকালে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলেই এই কর্মতৎপরতা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, এর আগেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অভ লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষকতা জীবনে। চলতি সপ্তাহেই ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৮:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১