ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সৌদি আরবে ১১ এপ্রিল রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য ১৩ এপ্রিল থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১১ এপ্রিল সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। খবর খালিজ টাইমসের।

মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।

চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও ১৩ এপ্রিল থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল

আপডেট সময় ১০:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১