ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

হাসান শাহরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক রিপোর্টার ও নির্বাহী সম্পাদক, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই।

১০ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বাসসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি করোনা পজেটিভ ছিলেন।

১০ মার্চ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হাসান শাহারিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান শাহরিয়ার ১৯৪৬ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, ডেইলী সান’র সম্পাদক, চট্টগ্রামের পত্রিকা পিপলস ভিউ’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইক, খালিজ টাইমস অব দুবাই, ভারতের দৈনিক ডিক্কান হেরাল্ড, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য এশিয়ান এইজ, পাকিস্তানের মর্নিং নিউজ, ডন ও ইভেনিং স্টার’র বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসান শাহরিয়ার ১৯৭৮ সালে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন কর্তৃক মর্যাদাপূর্ণ হেরি ব্রিটেন ফেলোশীপ লাভ করেন। তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার রাজনীতির উপর বিশ্লেষণমূলক ও অনুসন্ধানী অসংখ্য প্রতিবেদন লিখেছেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, পি ভি নরসিমা রাও ও চন্দ্র শেখর, কাশ্মীরি নেতা শেখ আব্দুল্লাহ, পাকিস্তানী নেতা জুলফিকার আলী ভূট্টো, জিয়াউল হক, বেনজির ভূট্টো ও নওয়াজ শরীফ, কম্বোডিয়ান নেতা প্রিন্স নরাদম শিহানুক, জাপানের প্রধানমন্ত্রী তোশিকী কাইফু, নোবেল জয়ী মাদার তেরেসা ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খানের সাক্ষাতকার গ্রহণ করেছেন হাসান শাহরিয়ার।

তিনি টরেন্টো ভিত্তিক কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের এমিরেটাস প্রেসিডেন্ট ছিলেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনিই প্রথম সাংবাদিক যিনি ২০০৩ ও ২০০৮ সালে এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)সহ দেশি বিদেশী অনেক সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

আপডেট সময় ০৭:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১