ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

শেরপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ লাশসুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জাহাঙ্গীর আলম হিরা (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের নিহতের বাড়ির বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত রহিজ উদ্দিন সরকারের ছেলে।

নিহতের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ভগ্নিপতি হযরত আলী ও স্থানীয় ইউপি সদস্য ইয়ানুস আলী জানান, জাহাঙ্গীর প্রায় ৮ বছর যাবৎ মানসিক রোগে ভোগছিলেন। পরিবারের কারো সাথে তেমন কথা বলতেন না। আজ ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসেন। এরপর বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।

লাশের সুরতহাল সংগ্রহ শেষে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা পুলিশের এসআই ছামিউল হক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

শেরপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১