ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

লাশ লাশবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে ফাতেমা বেগম (৫০) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ৩ এপ্রিল বেলা ১১টায় সদর ইউনিয়নের চালাকপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ফাতেমা বেগম বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া গ্রামের সাফিজল হকের স্ত্রী।

জানা গেছে, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। একারণে তিনি এদিক সেদিক ছুটে বেড়াতেন। তিনি কয়েকদিন আগে তার বাবার বাড়ি চালাক পাড়া গ্রামে আসেন। সেখানেও তিনি এদিক সেদিক ছুটে বেড়াতেন ।

৩ এপ্রিল সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত শুকনো পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ বেলা ১১টায় ওই পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, স্থানীয় এলাকাবাসী ও তার স্বামী জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবুও মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

বকশীগঞ্জে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১