ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের সাংবাদিক আরিফ মাহমুদ আর নেই

সাংবাদিক আরিফ মাহমুদ

সাংবাদিক আরিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

একুশে টিভির জামালপুর প্রতিনিধি ও জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফ মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ এপ্রিল দুপুর ১টায় জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে তিনি।

পরিবার সূত্র জানায়, সাংবাদিক আরিফ মাহমুদ (৪৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। ৩ এপ্রিল সকালে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জামালপুর শহরের পাথালিয়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হলে পরিবারের স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। ৩ এপ্রিল রাতে এশার নামাজের পর পাথালিয়ায় বায়তুল আমান জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক আরিফ মাহমুদের অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরের সাংবাদিক আরিফ মাহমুদ আর নেই

আপডেট সময় ০৭:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১