ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

শচীন করোনায় আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

২৭ মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে করোনা আক্রান্ত হবার খবর দিয়ে একটি স্ট্যাটাস দেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

টুইটারে টেন্ডুলকার লিখেন, ‘আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ আমি করোনায় আক্রান্ত। কিছু উপসর্গ রয়েছে। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। আমার পাশে থাকার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ। সকলে সাবধানে থাকুন।’

সম্প্রতি রোড সেফটি সিরিজে খেলেছিলেন টেন্ডুলকার। ভারত লিজেন্ডসের অধিনায়কত্ব করেন তিনি। তার নেতৃত্বে শিরোপাও জিতে ভারত। ব্যাট হাতে ৭ ইনিংসে ২৩৩ রান করেছিলেন ৪৭ বছর বয়সী টেন্ডুলকার।

১৯৮৯ সালের নভেম্বরে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২৪ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও ১টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার।

টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরিতে ১৫,৯২১ রান, ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে ১৮,৪২৬ রান এবং টি-টুয়েন্টিতে ১০ রান করেন টেন্ডুলকার।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল-সেঞ্চুরিয়ান টেন্ডুলকার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন টেন্ডুলকার।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

শচীন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৩:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১