ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মিশরে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩২ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিশরের দক্ষিণাঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ১৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে। রাজধানী কায়রো থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণে ২৬ মার্চ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতে, দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৬৫ জনকে।

দক্ষিণাঞ্চলীয় লুক্সর ও আলেকজ্রান্দ্রিয়া শহরের মধ্যে যাতায়াতকারী একটি ট্রেন এবং কায়রো ও দক্ষিণাঞ্চলীয় আসওয়ান শহরের মধ্যে যাতায়াতকারী অপর ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার প্রেক্ষাপটে দেশটির রেল কর্তৃপক্ষ এর জন্যে অজ্ঞাত কিছু যাত্রীকে দায়ী করছে । এসব যাত্রী কয়েকটি বগিতেই জরুরি থামানোর চেষ্টা চালায়।

এদিকে সোহাগ প্রদেশের তাহতায় জেলায় দুর্ঘটনাস্থলে শত শত অ্যাম্বুলেন্স ও মেডিকেল কর্মী পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রেন ওয়াগন সরিয়ে রাস্তা পরিষ্কার করতে উল্লেখযোগ্য সংখ্যক টেকনেশিয়ান কাজ করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিশরে কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মিশরে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩২ জন

আপডেট সময় ০৩:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১