ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’

করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণায় নেমে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে ২১ মার্চ সকালে মাঠে নামেন জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

করোনা মোকাবেলায় জেলার সর্বস্তরের মানুষদের সচেতন করার লক্ষ্য নিয়ে ২১ মার্চ বেলা ১১টার দিকে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে তার কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে প্রধান সড়কে স্বাস্থ্যবিধি মেনে পথসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

এ সময় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। যার যার অবস্থান থেকে মাস্কপরাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহা পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে আজ থেকে সারাদেশে মাস্ক বিতরণ ও মাস্কপরা নিশ্চিতকরাসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। জামালপুর সদরসহ জেলার প্রত্যেকটি থানায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা মোকাবেলায় মাস্কের কোন বিকল্প নেই। যারা করোনার টিকা নিচ্ছেন তাদেরকেও মাস্ক পরতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।

পরে পুলিশ সুপার পথসভাস্থল ফৌজদারি মোড়ে পথচারী সাধারণ মানুষ, যানবাহনের যাত্রী ও চালকদের অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়ে করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য নিজেদের সচেতন হওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বেশকিছু যানবাহনে ‘মাস্ক পরিধান করুন, করোনা থেকে বাঁচুন’ লেখা স্টিকার লাগিয়ে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’

আপডেট সময় ০৬:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১