ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডা. মুরাদ হাসানে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নির্যাতিত, শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম নির্যাতিত, শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন। তিনি আমাদের মহান মুক্তির দূত। চেতনার আলোক শিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তাই জাতি দ্বিধাহীন উচ্চারণ করছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

ডা. মুরাদ ১৮ মার্চ সকালে রাজধানীর বেতার ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ রক্তস্নাত পলল ভূমিতে স্বাধীনতার জন্য অনেকেই সংগ্রাম করেছে। এখানে হাজং বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, তিতুমীর বাঁশের কেল্লা গড়েছে, ফকির মজনু শাহ সন্ন্যাস বিদ্রোহ করেছে। কিন্তু কেউ জাতিকে মুক্ত স্বদেশ উপহার দিতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধুই প্রথম সূর্যসন্তান যিনি জাতিকে শুধু মুক্তির পথই দেখাননি, স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন।’

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী কাজী মো. লিয়াকত আলী, উপমহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ প্রমুখ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১