ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

নদী ভাঙ্গন কবলিত দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের গৃহঋণ

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের গৃহঋণের চেক বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন কেউ থাকবে না আর’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন প্রকল্পের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের গৃহায়ন প্রকল্পের আওতায় সহজ শর্তে নদী ভাঙ্গন কবলিত দেওয়ানগঞ্জে দরিদ্র পরিবারগুলোর মাঝে গৃহঋণের চেক দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ।

১৫ মার্চ দেওয়ানগঞ্জ এসএমপি কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মিনারা পারভীন, এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দিন, সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির পরিবীক্ষণ কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।

এ দিন দেওয়ানগঞ্জ উপজেলার আকলিমা, খোরশেদা, দোলেনা, আমেনা, সাহিদা, ফাতেমা, হালিমা ও আমিনাকে গৃহঋণ দেওয়া হয়। প্রতিজনকে ১ লাখ ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। নামমাত্র সেবামূল্যে এই ঋণ তিন বছর মেয়াদে পরিশোধ করবে বলে জানা যায়। এর আগে জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১৩৩ জনকে গৃহঋণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আরো অধিক সংখ্যক গৃহঋণ দেওয়া হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। ইতিপূর্বে দেওয়া ঋণের আদায়ের হার শতভাগ এবং প্রতিটি ঘরই টেকসই করে গড়ে তোলা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ উন্নয়ন সংঘ জামালপুর ও শেরপুরে ১৯৮০ সাল থেকে সুনামের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশের আরো ১০টি জেলায় স্বাস্থ্য, স্যানিটেশন, শিশু সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সফলতা রয়েছে বলে সংস্থার পরিচালকগণ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নদী ভাঙ্গন কবলিত দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের গৃহঋণ

আপডেট সময় ০৩:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১