ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নারীর হাত ধরে সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে। সরকার সমাজের সর্বস্তরের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে, যাতে তারা সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখতে পারে।

১১ মার্চ বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার বালিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে আই এসপি যত্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, নারীর উন্নয়ন ছাড়া একটি সমাজ কখনোই এগোতে পারে না। কারণ সমাজের অর্ধেক নারী। আর যদি নারীরা নিজেদের সমানভাবে গড়ে তুলতে না পারে, তবে এই সমাজ কীভাবে গড়ে উঠবে। বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কোনো সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে সে সমাজের নিজের পায়ে দাঁড়ানো সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপরই সরকারি চাকরিতে নারীদের জন্য ১০ শতাংশ কোটা রাখার মতো নানা উদ্যোগ নিয়েছিলেন। আর এ জন্যই বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়নে এই ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

পরে ১ হাজার ৩৯৬ জন উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১