ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর সদরে আর্থিক সহায়তা পেল ২৮ অসহায় ব্যক্তি

অসহায়দের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ২৮ জন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১২ মার্চ সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেন। জামালপুর পৌরসভার খেজুরতলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ চেক বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির জন্য আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জামালপুর সদরের বিভিন্ন এলাকার ২৮ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদুজ্জামান প্রদীপ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলহাস উদ্দিন, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক ভুট্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর সদরে আর্থিক সহায়তা পেল ২৮ অসহায় ব্যক্তি

আপডেট সময় ০৭:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১