ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাজাপাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ১০ মার্চ বিকেলে অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

আসামির নাম মোহাম্মদ নাছির উদ্দিন সোহাগ (৪০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১০ মার্চ বিকেল পৌনে পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ নাছির উদ্দিন সোহাগকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বিচারিক হাকিম আমলী আদালত টাঙ্গাইল এর সিআর মামলা নম্বর ১০৫২/২০১৮ (টাঙ্গাইল সদর) এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত টাঙ্গাইল এর দায়রা মামলা নম্বর ১০০৯/২০১৯ খ্রি: ধারা এনআই এ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ মোতাবেক সাজা পরোয়ানা রয়েছে। ওই মামলা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার সত্যতা যাচাই করে আসামিকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১