ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দরিদ্রদের মাঝে উন্নয়ন সংঘের গৃহঋণ

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দরিদ্রদের মাঝে উন্নয়ন সংঘের গৃহঋণের চেক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন কেউ থাকবে না আর’ এই স্লোগানে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন প্রকল্পের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের গৃহায়ন প্রকল্পের আওতায় সহজ শর্তে দরিদ্র পরিবারগুলোর মাঝে গৃহঋণের চেক দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

১১ মার্চ সংস্থার প্রধান কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক (এসআরএইচআর) লিটন সরকার, পরিবীক্ষণ কর্মকর্তা (এসএমপি) শাহজাহান মিয়া, উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া, ইউনিয়ন সহায়ক ফরহাদ হোসেন প্রমুখ।

এ দিন জামালপুর সদর উপজেলার লিলি, উষা, ময়না, রিপা ও আঁখিকে গৃহঋণ দেওয়া হয়। প্রতিজনকে ১ লাখ ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। নামমাত্র সেবামূল্যে এই ঋণ দুই বছরে মেয়াদে পরিশোধ করবে বলে জানা যায়। এর আগে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১২৮ জনকে গৃহঋণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আরো অধিক সংখ্যক গৃহঋণ দেওয়া হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। ইতিপুর্বে দেয়া ঋণের আদায়ের হার শতভাগ এবং প্রতিটি ঘরই টেকসই করে গড়ে তোলা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ উন্নয়ন সংঘ জামালপুর ও শেরপুরে ১৯৮০ সাল থেকে সুনামের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশের আরো ১০টি জেলায় স্বাস্থ্য, স্যানিটেশন, শিশু সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সফলতা রয়েছে বলে সংস্থার পরিচালকগণ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দরিদ্রদের মাঝে উন্নয়ন সংঘের গৃহঋণ

আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১