ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন পোর্টালের জন্য কিছু অনুমোদন দেওয়া হয়েছে, বাকীগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে : তথ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যাচাই বাছাই শেষে সঠিকতা পাওয়ায় কিছু অনলাইন পোর্টালের অনুমোদন দেওয়া হয়েছে এবং বাকীগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি ১০ মার্চ জয়পুরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা হচ্ছেন গণমাধ্যমের প্রাণ। সাংবাদিকতার জন্য কি ডিগ্রি হওয়া প্রয়োজন তা সাংবাদিকরাই ঠিক করবেন উল্লেখ করে ড. হাছান বলেন, সরকার ডিগ্রি বেধে দিবে না।

তিনি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতার মহান পেশায় দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না বলে জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নি:স্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আইনজীবী সামছুল আলম দুদু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চিকিৎসক রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত এস এম কামাল হোসেন এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

অনলাইন পোর্টালের জন্য কিছু অনুমোদন দেওয়া হয়েছে, বাকীগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১