ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সেরা ২০ এর ১২ জনই জামালপুর রওজাতুল মাদরাসার

তিরুথা রওজাতুল উলূম মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের জন্য বিরল সম্মান বয়ে আনলেও শুধুমাত্র প্রচারের অভাবে অভাবনীয় সাফল্যের বার্তা ঢাকা পড়ে আছে। ২০২০ সালে তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষায় নূরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধিনে সারাদেশের মাদরাসাগুলোর সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে জামালপুর পৌরসভাধীন তিরুথা রওজাতুল উলূম মাদরাসার ৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পাশ করে। মেধা তালিকার সেরা ২০ এর মধ্যে রওজাতুল উলূম মাদরাসার দ্বিতীয়, তৃতীয় স্থানসহ ১২ জন্য শিক্ষার্থী শীর্ষস্থানের কৃতিত্ব অর্জন করে।

কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করতে ৬ মার্চ তিরুথা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসাটির সভাপতি এবং জামালপুর বড় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, কোষাধ্যক্ষ মোহা. আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর বড় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

বোর্ডে মেধাতালিকার শীর্ষস্থান অর্জনকারী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো. মারুফ হোসেন দ্বিতীয়, মোছা. হুমাইরা তৃতীয়, মোছা. ফারজানা সপ্তম, মো. সোয়াইব অষ্টম, মোছা. রোকাইয়া ১১তম, মোছা. সাউদা ও মো. আব্দুর রহিম যৌথভাবে ১২তম, মোছা. সাফিয়া সিদ্দিকা ১৩তম, মো. রাকিবুল রনি ১৫তম, মোছা. হাফছা সিদ্দিকা ১৬তম, মো. সাদিকুর ইসলাম ১৮তম এবং মোছা. হাফসা জান্নাত ১৯তম স্থান লাভ করে।

জানা যায়, এ মাদরাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত সমানতালে পাঠদান এবং ক্রীড়া, সংগীতসহ অন্যান্য সহশিক্ষা প্রদান করা হয়। এছাড়া হাফেজ শিক্ষা এ মাদরাসার অন্যতম কার্যক্রম। শিক্ষার্থীদের হাতের লেখা, উপস্থাপনা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় বলে জানান শিক্ষকগণ। ১৬ জন শিক্ষক দ্বারা পরিচালিত এ মাদরাসায় ৪১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

উল্লেখ্য, শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে আলাদাভাবে মহিলা মাদরাসা নির্মাণ করা হচ্ছে। জামালপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত মনোরম পরিবেশে আধুনিক শিক্ষামান বজায় রেখে পাঠদান কর হয় বলে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মৌলানা সাইফুল ইসলাম জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সেরা ২০ এর ১২ জনই জামালপুর রওজাতুল মাদরাসার

আপডেট সময় ০৫:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১