ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে সরিয়ে তিন সংস্করণে নতুন অধিনায়ক বেছে নিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্টের অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার ডিন এলগার। আর ওয়ানডে ও টি-টুয়েন্টির দায়িত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।

আগামী দুই দু’টি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্ব দেয়া হয়েছে বাভুমাকে। স্থায়ীভাবে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আফ্রিকার অধিনায়ক হলেন তিনি। আর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশীপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন এলগার।

গত বছরের ফেব্রুয়ারিতে ফাফ ডু-প্লেসিস অধিনায়কত্ব ছাড়ার পর গত ডিসেম্বরে অস্থায়ীভাবে টেস্টের দায়িত্ব পান ডি কক। আর আগে থেকেই ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্ব পাবার জাতীয় দলকে ৪টি টেস্ট, ৮টি ওয়ানডে ও ১১টি টি-টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডি কক।

তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার থেকে ডি কককে মুক্তি দিতেই এলগার ও বাভুমাকে বেছে নিয়েছে সিএসএ। বিদায় বেলায় ডি কককে ধন্যবাদ জানিয়েছেন সিএসএর ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। তিনি বলেন, ‘এতদিন তিন ফরম্যাটে দায়িত্ব পালনের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। একই সাথে জাতীয় নির্বাচক প্যানেল টেস্ট অধিনায়ক বাছাইয়ে সহায়তা করায় তার কাছে আমরা কৃতজ্ঞ।’

নতুন অধিনায়কদের বিষয়ে স্মিথ বলেন, ‘নতুন অধিনায়ক হিসেবে এলগার ও বাভুমাকে বেছে নিতে পারায় আমরা খুশি। আমাদের বিশ্বাস তারা দলকে সাফল্যের পথে রাখবে।’

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে বাভুমার। ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক

আপডেট সময় ০৮:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১