ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

নবনির্বাচিত পৌর মেয়র মনির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেছেন, সরিষাবাড়ী পৌরসভাকে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা হিসাবে আমরা দেখতে চাই। সেবার মান পৌর নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আহ্বান জানান তিনি।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১ মার্চ দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ক্যাম্পাসে নব-নির্বাচিত পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মহান ভাষার মাস ও স্বাধীনতার মাসে আমরা আরও একটি বিজয় অর্জন করেছি। স্বাধীনতাবিরোধীদের দোসর বিএনপি-জামাতকে পৌরবাসী ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছে। সরিষাবাড়ী পৌরসভায় বিগত ৩০ বছরে চোখে পরার মতো কোন উন্নয়ন হয়নি। তারা জনগণের সেবা বঞ্চিত করে অর্থ লুটপাট করেছে। গত ৫ বছরে আওয়ামী লীগের যে মেয়র ছিলেন সেও কোন উন্নয়ন করতে পারেনি। আগামী দিনে এই পৌরসভার জলাবদ্ধতা নিরসণসহ সকল উন্নয়ন যাতে সঠিকভাবে হয় সে দিকে মেয়র ও কাউন্সিলরদের দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের কাজে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর আহম্মদ শীশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা ফজলুল হক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী নবনির্বাচিত মেয়র মো. মনির উদ্দিনকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ০৭:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১