ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জরুরি ব্যবহারের জন্যে জে এন্ড জে’র টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র জরুরি ব্যবহারের জন্যে ২৮ ফেব্রুয়ারি জনসন এন্ড জনসন এর টিকার অনুমোদন দিয়েছে। দেশটিতে অনুমোদন দেওয়া এটি তৃতীয় টিকা।

সবুজ সংকেত দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন(এফডিএ) বলেছে, এই টিকার একটি ডোজই কোভিড-১৯ সহ মারাত্মক ও নতুন ধরনের করোনা প্রতিরোধে খুবই কার্যকর।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি সকল আমেরিকানের জন্যে খুবই চমৎকার খবর এবং সংকট নিরসনে আমাদেও প্রচেষ্টার একটি উৎসাহজনক অগ্রগতি।

তবে তিনি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্বসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণে সতর্ক থাকতে তার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

করোনায় পাঁচ লাখেরও বেশি লোক মারা যাওয়া আমেরিকায় তৃতীয় এই টিকার অনুমোদনের ফলে দেশটিতে টিকা দেওয়ার হার দ্রুত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

জে এন্ড জে ব্যাপকভাবে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। মারাত্মক ধরনের করোনার বিরুদ্ধে এটির কার্যকারিতা আমেরিকায় ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এর আগে ফাইজার ও মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জরুরি ব্যবহারের জন্যে জে এন্ড জে’র টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১