ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রিভিউয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার থেকে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ফলে অসন্তুষ্ট হয়ে ঢাকা বোর্ডে ৪ হাজার ১১৫ জন পরীক্ষার্থী আবেদন করলেও মাত্র একজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

তাছাড়া বরিশাল বোর্ডের মাত্র ৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৬৪২ জন পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন।

তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল রিভিউয়ের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেওয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ

আপডেট সময় ০৭:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১