ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুর জেলা প্রেসক্লাবে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভি ও দেশ রূপান্তরের সাংবাদিক শোয়েব হোসেন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ টুডে’র সাংবাদিক এম সুলতান আলম, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও অধিকারের তানভীর আহমেদ হীরা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের ভূমিকা অসীম। তার দৃঢ় পদক্ষেপের জন্য মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ সুপার তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সাংবাদিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, প্রেসক্লাবের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুর জেলা প্রেসক্লাবে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ১২:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১