ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

আল্লাহ যেমন গজব দেন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন : মতিয়া চৌধুরী

বক্তব্য রাখেন বেগম মতিয়া চৌধুরী এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আল্লাহ যেমন গজব দেন। তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন। তিনি ২৪ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ কালে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এক সময় কলেরা ও বসন্তের ওষুধ ছিল না। এখন স্যালাইন ও টিকা আবিষ্কার হওয়ার পর কলেরা, ডায়রিয়া নেই। তাই একেক সময় আল্লাহ যেমন একেকটি গজব দেন। তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন। তখন আল্লাহর দেওয়া বালা মুসিবত রহমতে পরিণত হয়। এটি মাথায় রেখেই আমরা করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা করে যাচ্ছি। আমাদের কান্ডারী রয়েছেন শেখ হাসিনা। তিনি নিজে মাস্ক ব্যবহার করেন। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তিনি মাস্ক ব্যবহার করতেও বলেছেন।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছিল করোনার ভ্যাকসিন আনতে পারবে না সরকার, এখন বিএনপি’র লোকজন চুপি চুপি ভ্যাকসিন নিচ্ছেন। অবশ্য ডা. জাফরউল্লাহ চৌধুরী স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসম্ভব কাজ করেছেন।

এদিন মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তার নিজস্ব তহবিল থেকে কম্বল ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, থানার ওসি বছির আহমেদ বাদল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক, আছমত আরা আছমা, আব্দুল লতিফ, শিক্ষা বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী গোলাম কিবরিয়া বুলু, কৃষক লীগের যুগ্মআহ্বায়ক আজাদ মিয়া ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল্লাহ যেমন গজব দেন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১