ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন : মতিয়া

হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

কম্বল বিতরণ করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবেন। তাই বিশ্বে অনেক দেশ যখন টিকা পাচ্ছে না। তখন তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ করোনা টিকা পাচ্ছেন। দেশে যাতে করোনার টিকা না আসে সেই ষড়যন্ত্র শুরু করে বিএনপি। কিন্তু তারা সফল হননি। অবশেষে বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন। এখানেই প্রধানমন্ত্রীর সাফল্য।

২৩ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া আরও বলেন, প্রধানমন্ত্রী বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কিভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেওয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে চোরের নিয়ত চুরি করা। তাই বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য।

মতিয়া চৌধুরী বলেন, একের পর এক ভাতা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ আরও কত রকম ভাতা। করোনাকালে কোটি মানুষের হাতে আড়াই হাজার করে টাকা তুলে দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন- শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ।

সভায় ইউএন জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আহমেদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি মুুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন তিনি উপজেলার পৌরসভাসহ ১২ ইউনিয়নে ১ হাজার ২০০ কম্বল বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন : মতিয়া

আপডেট সময় ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১