ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে দারিদ্র দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শেখ হাসিনা টানা একযুগ প্রধানমন্ত্রী থাকায় এসব অর্জন সম্ভব হয়েছে।

তিনি জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৯ ফেব্রুয়ারি পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, এ দেশ আমার-আপনার সবার। তাই সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবে না, আমরা সেই ঠিকানাও অতিক্রম করছি। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের ব্যবস্থা সারাবিশ্বে প্রসংশনীয়। বিশ্বে কোথাও বিনামূল্যে বই বিতরণ করে না। বছরের প্রথমদিন ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছে দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনার সরকার। এছাড়াও নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো এতো বড় সেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনাই দেখাতে পেরেছেন।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, শাহাদত হোসেন স্বাধীন প্রমুখ।

এতে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১