ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জন। ১৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে খোশালপুর কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদচর গ্রামের আজাহার আলীর ছেলে নূর আলম ওই দিন নিজের অটোরিকশা চালিয়ে তার বন্ধুদের নিয়ে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। রাতে লাউচাপড়া থেকে অটোরিকশা নিয়ে বাড়িতে ফেরার পথে খোশালপুর খাটাখালি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয়রা এ সময় মারাত্মক আহত নূর আলম ও তাজু মিয়াকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষণা করেন এবং তাজু মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহতের ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১