ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান

করোনার টিকার প্রথম ডোজ নেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি। ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে স্থাপিত বুথে সকালে টিকা নেন তিনি।

টিকা গ্রহণ শেষে তথ্য প্রতিমন্ত্রী জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। তিনি সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের দেশের তালিকায় বাংলাদেশ ১৭তম।

তিনি আরও বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন সংগ্রহ করতে পারেনি। আমরা অতি দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করতে পেরেছি। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনার টিকা নিলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান

আপডেট সময় ১১:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১