ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরের কৃষকদের জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লট পরিদর্শন

জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন ইসলামপুরের কৃষকরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কৌশল দেখতে ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উৎপাদক দলের সদস্য কৃষকরা জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। উন্নত জাতের বীজ ও আধুনিক জ্ঞান, প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে কীভাবে অধিক ফসল উৎপাদন করা যায় তার দৃশ্যমান অবস্থা সরেজমিনে দেখে নতুন ধারণা ও জ্ঞান অর্জন করেন তারা।

উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় ১৫ ফেব্রুয়ারি উৎপাদক দলের সদস্যদের নিবিড় পরিদর্শনকালে সহায়তা করেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইদুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়দুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা।

জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন শেষে সভায় বক্তব্য রাখেন কৃষাণী আফরোজা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

পরিদর্শন শেষে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা বেলালুর রহমান, বাজার বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান, আব্দুস সামাদ, পুষ্টি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষাণী আফরোজা বেগম প্রমুখ।

উল্লেখ দাতা সংস্থা অস্ট্রেলিয়া এইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরের কৃষকদের জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লট পরিদর্শন

আপডেট সময় ০৯:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১