ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ে সচেতনতামূলক সভা

ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নারী পুরুষের সম্পর্ক উন্নয়নের কৌশল হিসেবে উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ে এলাকাবাসীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

১৪ ফেব্রুয়ারি উপজেলার পাথর্শী ইউনিয়নে খলিশাকুড়ি গ্রামের দম্পত্তিদের নিয়ে ওয়ারেজের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য রেজাউল করিম রাজা।

উন্নয়ন সংঘের জেন্ডার ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মনোয়ার পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সংস্থার বাজার বিষয়ক কর্মকর্তা আব্দুছ সামাদ, নিউট্রিশন কর্মকর্তা রেবেকা সুলতানা, খলিশাকুড়ি মাদরাসার প্রভাষক রেজাউল করিম প্রমুখ।

আয়োজক সংস্থা জানায়, এলাকায় মোট ১৪টি এ ধরনের সভা অনুষ্ঠিত হবে। এতে করে পারিবারিক ও সাংসারিক কাজকর্ম পরিচালনা, সন্তান লালন পালনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামী-স্ত্রী ও পরিবারের অন্যান্য নারী-পুরুষ সদস্যরা সমানভাবে অংশগ্রহণ ও মতামত প্রকাশ করতে পারবে। নারী ও শিশু নির্যাতনের মাত্রা হ্রাস পাবে। সংসারে শান্তি ও স্থিতিশীলতাসহ সার্বিক উন্নয়নের ভূমিকা রাখবে।

উল্লেখ যে, দাতা সংস্থা অস্ট্রেলিয়া এইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী

ইসলামপুরে ম্যানকেয়ার বিষয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৭:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১