ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৩৯তম দিনে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতা।

গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৬৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০৮ শতাংশ কম।

১০ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৯২ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ৪৮ হাজার ২৮টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৪৪ হাজার ২১৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ২৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭১৭ জন। গতকালের চেয়ে আজ ৭৫ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬৪২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৯৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৭ শতাংশ বেশি।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৫৭৮ জনের। গতকালের চেয়ে আজ ৮২৪টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৯টি ও বেসরকারি ৬৭টিসহ ২০৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৯৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৪৬৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৩১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

আপডেট সময় ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১