ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

দেশে এ পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে এ পর্যন্ত এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ৪৪ হাজার ৫৮৩ জন নারী রয়েছেন।খবর বাসস এর।

৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক চিকিৎসক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১ হাজার ৮২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৪ হাজার ৪৯৬ জন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহন করেছেন ৪৭ হাজার ৯২৩ জন। ঢাকা মহানগরীতে ২৫ হাজার ৩৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ হাজার ৪৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৫১৩ জন, রংপুর বিভাগে ১৮ হাজার ৬৫২ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৭৫ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ১৩৭ জন এবং সিলেট বিভাগে ১৪ হাজার ৯০৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এদিকে ঢাকা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৫ হাজার ২২০ জন। ঢাকা মহানগরীর ১২ হাজার ৫১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

দেশে এ পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন

আপডেট সময় ১১:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১