ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর

সাধারণ আমেরিকানদের সাথে সরাসরি ফোনালাপ শুরু বাইডেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাধারণ আমেনিকারদের সাথে ফোনে কথা বলা শুরু করেছেন।

বাইডেন ৬ ফেব্রুয়ারি প্রথমেই করোনা মহামারিকালে চাকুরি হারানো এক নারীকে ফোন করেন।

এর মধ্যদিয়ে তিনি নাগরিকদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে তার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

এর আগে হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেছেন, আমেরিকান জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ স্থাপনে হোয়াইট হাউস প্রেসিডেন্টের জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করবে।

কোভিড-১৯ এর কারণে ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বাইডেন টেলিফোনে ক্যালিফোর্নিয়ার রোজভিলে থাকা মিশেল নামের ওই নারীর সাথে কথা বলেন। মহামারির কারণে অর্থনৈতিক সংকটের জন্য তিনি তার চাকুরি হারান।

ওই নারী একজন মা। তিনি বাইডেনের কাছে লিখিতভাবে তার কষ্ট, সংগ্রাম এবং চাকুরি খোঁজার কথা তুলে ধরেন।

হোয়াইট হাউস থেকে পোস্ট করা তাদের ফোনালাপের ভিডিওতে দেখা গেছে, বাইডেন মিশেলকে বলছেন, আমার বাবা প্রায়ই বলতেন, চেকের চেয়ে একটি চাকরি খুবই মূল্যবান। কারণ এর সঙ্গে আপনার মর্যাদা, সম্মান ও সমাজে আপনার অবস্থান যুক্ত।

এছাড়া বাইডেন মহামারির সংকট মোকাবেলায় তার ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথাও তুলে ধরেন।

এ প্রসঙ্গে মিশেল বলেন, আমরা আনন্দিত। এ বিষয়ে নজর দেয়ার জন্য আমরা আপনাকে পেয়েছি।

বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে তার ফোনালাপ কার্যক্রম শুরু করেছেন। স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে থাকা লাখ লাখ আমেরিকানের ভবিষ্যত নিয়ে ট্রাম্পের কোন মাথাব্যথা ছিল না বলেই সমালোচকেরা বলে আসছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ

সাধারণ আমেরিকানদের সাথে সরাসরি ফোনালাপ শুরু বাইডেনের

আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১