ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জনগণকে করোনাভাইরাসের টিকার প্রতি আস্থাশীল করতে ৭ ফেব্রুয়ারি টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক চিকিৎসক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও টিকা নেয়ার কথা জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। এদিন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক বহুল কাঙ্ক্ষিত টিকা ইতিমধ্যে দেশে চলে এসেছে। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের টিকা কর্মসূচির উদ্বোধন করেন৷ ওই দিন বিভিন্ন পেশা ও শ্রেণির ২৭ জনকে টিকা দেয়া হয়৷ পরদিন দেয়া হয় ঢাকার পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীকে৷ সেদিনই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সবাইকে যখন টিকা দেওয়া হবে তখন তিনিও টিকা নেবেন।

ইতিমধ্যে দেশের ৬৪ জেলায় করোনার টিকা পৌঁছে গেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে টিকা দেয়া শুরু হচ্ছে৷ যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তারা প্রথমে টিকা পাবেন।

সরকারের হাতে এখন অক্সফোর্ডের ৭০ লাখ টিকা আছে৷ এরমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের ৫০ লাখ এবং ভারত সরকারের উপহারের ২০ লাখ৷ অক্সফোর্ডের এই মোট ৭০ লাখ টিকা দিয়ে ব্যাপকভিত্তিক টিকা কার্যক্রম শুরু হচ্ছে৷ আরও দুই কোটি টিকা আসবে সেরাম থেকে পর্যায়ক্রমে৷

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১