ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আফগানিস্তানে দু’পক্ষের যুদ্ধে নিহত ২৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় ৫ ফেব্রুয়ারি তুমুল লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান জঙ্গি রয়েছে। জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর সিনহুয়ার।

সাফি সিনহুয়াকে বলেন, ‘এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরো নয়জন আহত হয়।’

এদিকে গ্রামবাসীরা জানান, কয়েকশ’ তালেবান জঙ্গি ৫ ফেব্রুয়ারি সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়।

তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

আফগানিস্তানে দু’পক্ষের যুদ্ধে নিহত ২৬

আপডেট সময় ০৬:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১