ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ও বামপন্থী নেতা প্রয়াত মামুন অর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে মেলান্দহ উপজেলার মুক্তিসংগ্রাম যাদুঘর প্রাঙ্গণে মামুন অর রশীদ স্মরণসভা নাগরিক কমিটি এই স্মরণসভার আয়োজন করে।

ভাষা সৈনিক ও চারণ কবি কয়েস উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহিদ হাসান রবি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মামুন অর রশিদ ছাত্র অবস্থায় বাম ও প্রগতিশীল ধারায় যুক্ত হন। সরিষাবাড়ী উপজেলার তরুণদের উদ্বুদ্ধ করে তাদের নিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের ৯ মাস কাজ করেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্যে গঠিত মেডিকেল কোরে। তিনি মুক্ত স্বদেশে শোষিত ও বঞ্চিতদের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১