ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

তিতপল্লায় চলন্ত ট্রাকচাপায় বৃদ্ধ ঘটক নিহত

ট্রাকচাপায় নিহত আব্দুস সোবহানের লাশ। ছবি : বাংলারচিঠিডটকম

ট্রাকচাপায় নিহত আব্দুস সোবহানের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে চলন্ত ট্রাকচাপায় বাইসাইকেলআরোহী আব্দুস সোবহান (৬০) নামের একজন দরিদ্র ঘটক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২৬ জানুয়ারি বেলা সোয়া ১১টার দিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, ঘটক আব্দুস সোবহান ২৬ জানুয়ারি সকালে তার নিজবাড়ি সদরের শাহবাজপুরের চিকারপাড় থেকে পাশের তিতপল্লা ইউনিয়নে যাচ্ছিলেন। পথে বেলা সোয়া ১১টার দিকে তিতপল্লা ইউনিয়নে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় চলন্ত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৯৬৬৩) তাকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাইসাইকেলটিও ভেঙে চুরমার হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও জামালপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। ট্রাকের চালক ও তার সাহায্যকারী পালিয়ে গেছেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া এ প্রতিবেদককে বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা একটি মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

তিতপল্লায় চলন্ত ট্রাকচাপায় বৃদ্ধ ঘটক নিহত

আপডেট সময় ০৬:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১