ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

মাদারগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে ছাগল পালনের ওপর ওরিয়েন্টেশন

মাদারগঞ্জে ছাগল পালন বিষয়ক ওরিয়েন্টেশনে সহায়কের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের উদ্যোগে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ আওতায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলায় ছাগল, ভেড়া ও হাঁস পালনের ওপর দিনব্যাপী এক ওরিয়েন্টেন অনুষ্ঠিত হয়।

১৯ জানুয়ারি উন্নয়ন সংঘের স্কুল ফিডিং প্রকল্পের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সহায়কের দায়িত্ব পালন করেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ পরিবীক্ষণ কর্মকর্তা কমল পাল, প্রকল্প কর্মকর্তা সাব্বির হোসেন রিয়াদ, স্কুল ফিডিং প্রকল্পের এমআরও মাহমুদ আলম তপন প্রমুখ। এতে ২৬ জন উপকারভোগী অংশ নেন।

উন্নয়ন সংঘ সূত্র জানায়, প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত, বাড়িভিটা উঁচুকরণ, হাঁস, ভেড়া ও ছাগল বিতরণ করা হবে। প্রকল্প থেকে সরাসরি দুই হাজার ১১০টি পরিবার উপকৃত হবে। এছাড়া মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত, পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি, স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে উপকার পাবে।

উল্লেখ ইউকে এইড এর আর্থিক সহায়তায় এবং ইউএনওপিএস এর অর্থ ব্যবস্থাপনায় কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ কাজ সন্তোষজনক পর্যায়ে এগিয়ে চলছে বলে জানা যায়। একাজে স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীদের সর্বাত্মক সহায়তায় আছে বলে উন্নয়ন সংঘের প্রতিনিধিরা জানান।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে ছাগল পালনের ওপর ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১